মারকাযুল ইলমি ওয়াল হুদা
সমন্বিত শিক্ষা কারিকুলামে পরিচালিত একটি দ্বীনি মাদ্রাসা
(মাদানী নিসাব ও দারসে নেজামীর সমন্বয়ে গঠিত মানহাজ, সাথে জেনারেল কারিকুলামের যুগোপযোগী সমন্বয়)
প্রতিষ্ঠা: ৮ই অক্টোবর, ২০২০ ইং
ঠিকানা: মারকাযুল ইলমি ওয়াল হুদা, হাটহাজারী
আমাদের বৈশিষ্ট্য
আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট মাদ্রাসাটি ৪র্থ বৎসরে পা দিয়েছে। এ বছর আমাদের সিনিয়র ব্যাচের ছাত্ররা মাদ্রাসার নিসাব অনুযায়ী কাফিয়া জামাতে (৪র্থ বর্ষে) এবং স্কুল কারিকুলাম অনুযায়ী নবম শ্রেনিতে উঠেছে । মাদ্রাসার পড়াশুনার পাশাপাশি জেনারেল লাইনের পড়াশুনাও এগিয়ে চলছে। বর্তমানে ভর্তি চলছে আমাদের এ মাদ্রাসায়। আপনিও চাইলে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন যদি সে হিফজ কমপ্লিট করে থাকে বা নূরানী বা প্রাইমারী উত্তীর্ণ হয়ে থাকে।
ভর্তি সংক্রান্ত তথ্যসমুহ
মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় ডিসেম্বর থেকে এপ্রিল এবং রজব থেকে শাওয়াল পর্যন্ত। ভর্তির আগে প্রতিটি ছাত্রের কাছ থেকে ভর্তি পরীক্ষা নেয়া হয় এবং সংশ্লিষ্ট শ্রেণিতে পড়ার যোগ্যতা নিশ্চিত করেই ভর্তি করানো হয়। এছাড়া তার আখলাক ও পারিবারিক দ্বীনদারী সম্পর্কেও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়।
প্রিপারেটরী ব্যাচ (৫ম শ্রেণি) এ ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা
- নির্ভুলভাবে আল কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারা
- নূরানী তৃতীয় শ্রেণী, অথবা, প্রাইমারী স্কুলে তৃতীয় বা ৪র্থ শ্রেণি, কিংবা হিফজ সম্পন্ন করা।
- ৫ম শ্রেণিতে পড়ার জন্য বাংলা, ইংরেজি ও গণিতে কমপক্ষে ৪র্থ শ্রেণি লেভেলের যোগ্যতা থাকা।
- অবশ্যই আবাসিক থেকে পড়াশুনা করতে প্রস্তুত থাকা।
- বয়স ১২ বছরের উর্ধ্বে না হওয়া।
- নিজের গোসল,কাপড়চোপড় ইত্যাদি ধূয়ে গুছিয়ে রাখতে পারা।
৬ষ্ঠ/৭ম/৮ম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
- সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির লেভেল অনুযায়ী যোগ্যতা থাকা এবং ভর্তি পরীক্ষায় কৃতকার্য হওয়া। বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র বা বোর্ড রেজিষ্ট্রেশন সম্পন্ন থাকা।
আমাদের সাথে যোগাযোগ করুন
সমন্বিত শিক্ষা কারিকুলামে পরিচালিত একটি দ্বীনি মাদ্রাসা
