আমাদের সাফল্য
- হোম
- /
- আমাদের সাফল্য
আজ ১৩ই রমাদান ১৪৪৭হি. মাদানি নেসাব মাদরাসাসমূহের কেন্দ্রীয় বোর্ড ইত্তিহাদুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
- ২৩৭টি মাদরাসা থেকে ৫০৭২ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উক্ত পরীক্ষায় আমাদের মাদ্রাসা " মারকাযুল ইলমি ওয়াল হুদা ", হাটহাজারী, চট্টগ্রাম থেকে ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
- আলহামদুলিল্লাহ আমাদের মাদরাসার ২ জন তালিবুল ইলম মুমতাজ ( A+) স্তরে উত্তীর্ণ হয়েছে এবং ২ জন জায়্যিদ জিদ্দান, ৩ জন জায়্যিদ, ৫ জন মাকবুল স্তরে উর্ত্তীর্ণ হয়েছে।
- আল্লাহ পাকের মেহেরবানীতে আমাদের শতভাগ ছাত্র পরীক্ষায় পাশ করেছে, একজনও ফেল (রাসিব স্তর) করেনি।
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫
আলহামদুলিল্লাহ আমাদের মারকাযুল ইলমি ওয়াল হুদা মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ তাহসীন জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ট্যালেন্টপুলে ১ম স্থান অধিকার করে বৃত্তি লাভ করেছে। আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাকে সর্বোচ্চ কামিয়াবী দান করুন এবং একজন আলিমে রব্বানী হিসেবে গড়ে উঠার তাওফীক দিন। সে এবার সমন্বিত সিলেবাসে কাফিয়া-শরহে জামী জামাতে এবং নবম শ্রেণিতে অধ্যয়ন করছে।
